ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

নির্বাচনের মাত্র ১৪ দিন বাকি, ভোটের জন্য চাপ দিচ্ছেন হ্যারিস ও ট্রাম্প

মার্কিন নির্বাচনী প্রতিযোগিতায় প্রচারণা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। ভোটের আর মাত্র দুই সপ্তাহ বাকি থাকতে ২২ অক্টোবর মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস জাতীয় নেটওয়ার্ক সাক্ষাৎকারে বসার পাশাপাশি ল্যাটিনো ভোটারদের কাছে একটি বিশেষ ক্ষেত্র তৈরি করছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, দোদুল্যমান, সিদ্ধান্তহীন ভোটারদের নিজের পক্ষে টানায় চূড়ান্ত চাপ প্রয়োগে উভয় প্রচারণায় ব্যয় হচ্ছে শত শত মিলিয়ন ডলার।

ফলাফল যাই হোক না কেন, আমেরিকানরা ৫ নভেম্বর নির্বাচনে ইতিহাস তৈরি করবে। বিশ্বের শীর্ষস্থানীয় পরাশক্তিতে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচন করবে অথবা তারা প্রথম হোয়াইট হাউসে আনবে কোনো দোষী সাব্যস্ত অপরাধীকে।

জরিপগুলো ট্রাম্পের দিকে ঝুঁকে আছে বলে মনে হচ্ছে। ৭৮ বছর বয়সী ট্রাম্প মার্কিন ইতিহাসের একটি প্রধান দলের সবচেয়ে বয়স্ক প্রার্থী।

মঙ্গলবার এনবিসি টেলিভিশনকে সাক্ষাৎকার দেবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রেসিডেন্ট জো বাইডেন তার পরিবর্তে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নেওয়ার পর গত জুলাই মাসে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান হ্যারিস।

৬০ বছর বয়সী হ্যারিস সপ্তাহান্তে তার জন্মদিন উদযাপন করেছেন, তিনি তার দলের অন্যতম জনপ্রিয় দূত বারাক ওবামাকে আবার মাঠে নামাবেন।

সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট উইসকনসিন ও মিশিগানে একাধিক সমাবেশ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষ সার্বজনীন ভোটাধিকার ব্যবস্থার অধীনে নির্বাচনে সাতটি সবচেয়ে উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতাতাপূর্ণ সুইং স্টেটের মধ্যে দুটি প্রদেশ ফলাফলকে প্রভাবিত করবে।

ট্রাম্পের অভিবাসী বিরোধী বক্তব্য দিন দিন আরও কঠোর এবং চরম হয়ে উঠছে। তিনি ফ্লোরিডায় ল্যাটিন আমেরিকান ভোটারদের সাথে একটি গোলটেবিল আলোচনায় অংশ নিবেন। তিনি পরে আরেক সুইং স্টেট উত্তর ক্যারোলিনায় যাবেন।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নির্বাচনের মাত্র ১৪ দিন বাকি, ভোটের জন্য চাপ দিচ্ছেন হ্যারিস ও ট্রাম্প

আপডেট সময় ১০:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪