ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জামালপুর জিলা স্কুলে হাত ধোয়া শেখানো কার্যক্রম। ছবি: আসমাউল আসিফ

‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে জামালপুর জিলা স্কুলে হাত ধোয়া শেখানো ও আলোচনা সভার আয়োজন করে।

শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শেখানোর পর জিলা স্কুলের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় অতিথিবৃন্দ। ছবি: আসমাউল আসিফ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুন, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, আমাদের সকলের হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশুদের বিভিন্ন অসুখ-বিসুখ থেকে সুস্থ রাখতে অভিভাবকদের হাত ধোয়ার প্রতি খেয়াল রাখতে হবে। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে আমরা সকলেই রোগ-জীবাণু প্রতিরোধ করতে পারব।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আপডেট সময় ০২:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪