ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ফ্লোরিডায় ‘অত্যন্ত বিপজ্জনক’ হারিকেন হেলেন’র আঘাত

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থলভাগে আছড়ে পড়ে ‘অত্যন্ত বিপজ্জনক’ হারিকেন হেলেন। কর্মকর্তারা ভয়াবহ পরিস্থিতি এবং একটি সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ের সতর্কতা জারি করেছিলেন। ভয়াবহ ঝড় ও জলোছ্বাসে একটি দোতলা বাড়ি ভেসে যায়।

ঝড়ে এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের অ্যালিগেটর পয়েন্ট থেকে বার্তা সংস্থা এএফপি ২৭ সেপ্টেম্বর শুক্রবার একথা জানিয়েছে।

ভয়াবহ ঝড়ে দশ লাখের ও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে এবং এবং রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। কয়েক দশকের মধ্যে মেক্সিকো উপসাগরীয় ঝড়গুলোর মধ্যে এটিই বড় ধরনের ঝড় বলে আশা করা হচ্ছে।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে পেরি শহরের কাছে স্থলভাগে আঘা হেনে দ্রুত শক্তিশালী হয়ে ‘অত্যন্ত বিপজ্জনক’ ক্যাটাগরি-৪ হারিকেনে পরিণত হয়েছে।

ঝড়ের সময় ঘন্টায় ১৪০ মাইল (২২৫ কিলোমিটার) বেগে বাতাস প্রবাহিত হয় এবং এটি উপসাগরের ওপর দিয়ে তালাহাসির দক্ষিণে বিগ বেন্ড এলাকায় আঘাত হানে।

এনএইচসি সোশ্যাল মিডিয়ায় বলেছে, ‘ফ্লোরিডা বিগ বেন্ড উপকূলে প্রত্যেকেই সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ের ঝুঁকিতে রয়েছে।’

সেন্ট পিটার্সবার্গ, ডাউন টাউন টাম্পা, সারা সোটা, ট্রেজার আইল্যান্ড এবং ফ্লোরিডার পশ্চিম উপকূলের অন্যান্য শহরগুলোর কিছু অংশ ইতোমধ্যেই প্লাবিত হওয়ায় টাম্পা এবং তালাহাসি বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে।
পাওয়ারআউটরেজ.ইউএস অনুসারে প্রায় ১,০৩৬,৫৫৩ বাড়ি এবং ব্যবসা প্রতিষ্টান বিদ্যুৎহীন অবস্থায় পড়েছে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ফ্লোরিডায় ‘অত্যন্ত বিপজ্জনক’ হারিকেন হেলেন’র আঘাত

আপডেট সময় ০৫:৫৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪