ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বিল থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

বদিউজ্জামানের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কুড়ি বিলের মাছের প্রকল্প থেকে বদিউজ্জামান (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের কুড়ি বিল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

বদিউজ্জামান ধানুয়া কামালপুর ইউনিয়নের কামারগাও গ্রামের কুমুজ উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বদিউজ্জামান দীর্ঘদিন ধরে কুড়ি বিলে স্থানীয় সাবেক সেনা সদস্য সবুজ মিয়ার মাছের প্রকল্প দেখাশুনা করে আসছেন। ২৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে কুড়ি বিল দেখতে যান বদিউজ্জামান। সন্ধ্যা হলেও বাড়িতে না ফিরলে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়।

পরদিন (মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় স্থানীয় লোকজন কুড়ি বিলে বদিউজ্জামানের ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেওয়া হলে বকশীগঞ্জ থানা পুলিশ বিল থেকে মরদেহটি উদ্ধার করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ মর্গে পাঠানো হয়নি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে বিল থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪