ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মাহিয়া মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল, কী আছে এতে

মাহিয়া মাহি

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা। বন্ধু-বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয়, নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে রীতিমতো আগুন ঝরাতে দেখা গেছে এই নায়িকাকে।

২০২৪ সালের শুরু থেকেই মাহির জীবনে একের পর এক পালাবদল এসেছে। নির্বাচনে হার, ব্যক্তিজীবনে বিবাহ বিচ্ছেদ— সবকিছুকে পাশ কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি। তার এই ঘুরে দাঁড়ানোর পরিবর্তনটাই ভক্তরা দেখল দেড় মিনিটের এক ভিডিওতে। যেখানে সাদা শার্ট ও কালো প্যান্টে একের পর এক পোজে ভিডিও ধারণ করেছেন অভিনেত্রী।

ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ফেসবুকে। মাহির ভক্তরাও নায়িকার রূপ নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন। তাকে এমন অগ্নিকন্যা রূপেই পর্দায় আবারও ফিরে দেখতে চেয়েছেন।

মাহিকে সবশেষ শাকিবের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন তিনি। কয়েক দিন পরপর ভিন্ন সাজে দেখা মেলে এই চিত্রনায়িকাকে।

সবুজ নামে একজন ফেসবুকে লিখেছেন, বাহ! খুবই সুন্দর তো। পাশে আছি, আপনার জন্য শুভ কামনা প্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।

অনেকে আবার বাজে মন্তব্য করেন। কেউ আবার এই নায়িকার প্রশংসা করে ফেসবুকে পোস্ট করেন।সূত্র:ইনকিলাব।

জনপ্রিয় সংবাদ

জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী

মাহিয়া মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল, কী আছে এতে

আপডেট সময় ১১:৫৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪