ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ২ সাংবাদিক নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় কাতার ভিত্তিক আল-জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়ে বলেছে, গাজা উপত্যকায় ৩১ জুলাই বুধবার ইসরায়েলি হামলায় অ্যারাবিক সাংবাদিক ইসমাইল আল-ঘউল ও তাঁর ক্যামেরাম্যান রামি আল-রিফি নিহত হয়েছে।

পশ্চিম গাজায় এই দুই সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে আল জাজিরা জানিয়েছে।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার সদ্য প্রয়াত প্রধান ইসমাইল হানিয়ার বাড়ির কাছে এ হামলার ঘটনা ঘটে। বুধবার দিনের শুরুতে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয় হানিয়া।

হামলার সময়ে ইসমাইল ও রামি উভয়ে ‘প্রেস’ লেখা ভেস্ট পরিহিত ছিলেন। তাঁদের গাড়ি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত, সেটাও চিহ্নিত করার ব্যবস্থা ছিল। হামলার শিকার হওয়ার ১৫ মিনিট আগেও অফিসে থাকা সহকর্মীদের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছিলেন।

ইসরায়েল হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এক বিবৃতিতে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হামলাকে ইসরায়েলি বাহিনী কর্তৃক ‘পূর্বপরিকল্পিত হত্যাকা-’ আখ্যা দিয়েছে। একই সঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে আল জাজিরা অব্যাহতভাবে ব্যাপক খবর সরবরাহ করে আসছিল। গাজায় ইতোমধ্যে আল জাজিরার ভবনে বোমা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের হামলায় আল জাজিরার আরো দুই সাংবাদিক নিহত হয়।

বিগত কয়েকমাস ধরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আল জাজিরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ২ সাংবাদিক নিহত

আপডেট সময় ০১:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪