ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

ইসলামপুর পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা, উপ-নির্বাচনের নির্দেশ

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়রের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। পাশাপাশি ওই পৌরসভায় মেয়র পদ উপ-নির্বাচন অনুষ্ঠানেরও নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

২৩ জুন রবিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে ।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের সেখ মেয়র দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে ওই পৌরসভার ১১ জন কাউন্সিলর বিভিন্ন অভিযোগে আনীত অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় সরকার তথা স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩৮ (১২) মোতাবেক জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার মেয়র এর আসনটি সূত্রোক্ত প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৪ সালের ২৩ জুন থেকে শূন্য ঘোষণা করা হয়।

এমতাবস্থায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩৩ (২) ধারার বিধান মতে জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়য়ের শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

মেয়রের পদ শূন্য ঘোষণার পর পরই উপ-নির্বাচনে মেয়র পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার গুঞ্জন উঠেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

ইসলামপুর পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা, উপ-নির্বাচনের নির্দেশ

আপডেট সময় ০৮:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪