ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

নকলায় বালিচাপায় কৃষকের মৃত্যু

মৃগী নদীর পাড়ের এই স্থানের বালুচাপায় মারা যান কৃষক আব্দুল হালিম। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় বালির নিচ থেকে আব্দুল হালিম (৩৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৯ জুন বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের মৃগী নদীর পাড়ে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের বাছুর আলগার দড়িপাড়া গ্রামের চান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ১৮ জুন মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল হালিম গোয়াল ঘরের জন্য বালি আনতে মৃগী নদীর পাড়ে যায়। নদীতে নেমে পাড়ের নিচ থেকে গর্ত করে বালি সংগ্রহ করার সময় উপর থেকে নদীর পাড় ধ্বসে আব্দুল হালিমের উপর পড়ে। হালিম বালির নিচ থেকে আর উঠতে পারেননি। সারারাত আর বাড়ি ফিরেনি হালিম। পরিবারের লোকজন মঙ্গলবার রাত থেকে অনেক খোঁজাখুঁজি করে। ১৯ জুন বুধবার সকালে মৃগী নদীর পাড়ে গিয়ে দেখে বালির নিচে কে জানি পড়ে আছে। তারপর বালি সরিয়ে দেখে আব্দুল হালিমের মরদেহ।

নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম বলেন, নকলার চন্দ্রকোনার মৃগী নদীর পাড়ের বালির নিচ থেকে আব্দুল হালিম নামের এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। বিষয়টি সাথে সাথে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

নকলায় বালিচাপায় কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৮:৩০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪