ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন
বিশেষ প্রতিনিধি, শেরপুর, বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ৫০০ বোতল ফেন্সিডিলসহ মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও আমীর হোসেন (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ জুন বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। মোর্শেদ খন্দকার ফকির পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার গেরামারা কাকিলাকুড়া গ্রামের আব্দুল্লাহ খন্দকারের ছেলে। অন্যদিকে গ্রেপ্তার আমীর হোসেন ঝিনাইগাতীর রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রীর ছেলে। এদিন গ্রেপ্তারদের কাছ থেকে ৫০০ বোতল ফেন্সিডিলসহ একটি অটো রিকশাও জব্দ করা হয়।

থানা পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআই তনু নন্দন কুমারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য উপজেলার সীমান্ত ঘেঁষা গজনী ও বাকাকুড়া বাজারের মধ্যবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০০ বোতল ফেন্সিডিলসহ মোর্শেদ খন্দকার ফকির এবং আমীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ঘটনার সাথে সম্পৃক্ত আরো ২-৩ জন মাদক কারবারি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য আনুমানিক আট লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বদল বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪