ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

যমুনা সার কারখানার সিবিএ নির্বাচনে রবিউল সভাপতি, শাহজাহান সম্পাদক নির্বাচিত

সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান।

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের (জেএফসিএল- সিবিএ) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রবিউল-শাহজাহান সমর্থিত প্যানেলের ২৩টি পদেই নিরঙ্কুশ বিজয় হয়েছে।

নানা জল্পনা-কল্পনা শেষে ১৬ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেএফসিএল এমপ্লয়িজ ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে রবিউল-শাহজাহান (ছাতা) প্রতীক ও মোয়াজ্জেম-নাজমুল (খেজুর গাছ) প্রতীকে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে রবিউল ইসলাম ৪২১ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোয়াজ্জেম হোসেন পান ৬০ ভোট। সাধারণ সম্পাদক পদে কারখানার মাষ্টার টেকনিশিয়ান মো. শাহজাহান ৪৩৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হক পান ৪৪ ভোট।

নির্বাচন পরিচালনা সাব-কমিটির চেয়ারম্যান মো. কোহিনূর রহমান ১৭ মে সকালে জানান, গত ২৭ মার্চ অনাড়ম্বর পরিবেশে তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ৪৭ জন মনোনয়ন সংগ্রহ করেন। এদের মধ্যে ৩৭ জন মনোনয়নপত্র জমা দেন। গত ১৬ এপ্রিল নির্বাচন হবার কথা থাকলেও স্থানীয় উপজেলা পরিষদ নির্বাচনের জন্য যমুনার সিবিএ নির্বাচন স্থগিত করে জেলা প্রশাসক।

তিনি আরও বলেন, ২৩ পদের মধ্যে ১৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই বিজয়ী হন। বাকি ৯টি পদের মধ্যে ভোট গ্রহণ হয়। ৫৪৩ জন শ্রমিকের মধ্যে ৫০৮ জন শ্রমিক কর্মচারী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে রবিউল-শাহজাহান পরিষদের সকল প্রার্থীই বিজয়ী হন।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

যমুনা সার কারখানার সিবিএ নির্বাচনে রবিউল সভাপতি, শাহজাহান সম্পাদক নির্বাচিত

আপডেট সময় ১১:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪