ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

সরিষাবাড়ীতে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ অনুষ্ঠিত

ইসতিসকার নামাজে অংশ নেন মুসল্লিরা। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টি প্রার্থনায় জামালপুরের সরিষাবাড়ীতে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

২৫ এপ্রিল সকাল ১০টায় পৌর এলাকার মহিলা কলেজ সংলগ্ন বাইতুল ফালাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা ও বৃষ্টি প্রার্থনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা হাসান উজ্জামান। এসময় বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন নামাজে আসা মুসল্লিরা।

নামাজে অংশ নেওয়া মুসল্লি আরিফুল হক বলেন, তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহর কাছে প্রশান্তির বৃষ্টি প্রার্থনা করে আমরা এই নামাজ আদায় করেছি।

এ ব্যাপারে ইমাম বলেন, মানুষ যখন পাপ কাজ করতে করতে সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তখনি আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসে। মানুষ পশুপাখি অনাবৃষ্টি ও অতি খরায় ভুগছে। এ অবস্থা থেকে রক্ষা ও বৃষ্টি প্রার্থনায় মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা এ বিশেষ নামাজ আদায় করলাম।

অপরদিকে বৃষ্টি প্রার্থনায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকায় এ নামাজ অনুষ্ঠিত হয়। তীব্র গরমে সূর্যের তাপ উপেক্ষা দুটি জামায়াতে কয়েক শতাধিক মুসল্লিরা এ নামাজে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

সরিষাবাড়ীতে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:১৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪