ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতি প্রতিরোধ করতেই হবে : জেলা প্রশাসক

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

দেশে অভাবনীয় উন্নয়ন হচ্ছে। পাশাপাশি দুর্নীতিও হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। উন্নয়নের মূল চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতি প্রতিরোধ করতেই হবে। ২০৪১ সালের মধ্যে দুর্নীতিমুক্ত উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গড়তে আজ যারা শিক্ষার্থী তারাই হবে উন্নয়নের হাতিয়ার। সততা স্টোর শুধুমাত্র শিক্ষা উপকরণ ক্রয় করার জায়গা না। দুর্নীতিবিরোধী মন মানসিকতার শুদ্ধ মানুষ গড়ে তোলার কারখানা। সততা সংঘের মাধ্যমে প্রতিনিয়ত দুর্নীতিবিরোধী আলোচনা ও সৃষ্টিশীল চর্চা করতে হবে। ২২ এপ্রিল জামালপুরে সততা সংঘের মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান এবং দুর্নীতিবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা।

সততা সংঘের মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে দুদকের বৃত্তি প্রদান। ছবি: বাংলারচিঠিডটকম

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, সরিষাবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া প্রমুখ। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া ও উপসহকারী পরিচালক রিহাদুল ইসলাম।

সভা শেষে সাত উপজেলার ১৪ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীর মাঝে ছয় হাজার টাকা করে মোট ৪২ হাজার নগদ টাকা, প্রতিজনকে জ্যামিতি বক্স, রুলার ও কলমদানী উপহার দেওয়া হয়।

বক্তারা বলেন, সততা সংঘ এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি পারিবারিক ও সামাজিক জাগরণে নানা কর্মসূচি নিয়মিত পালন করতে পারলে দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতি প্রতিরোধ করতেই হবে : জেলা প্রশাসক

আপডেট সময় ০৭:১১:২১ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪