ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে গন্ধগোকুল উদ্ধার

উদ্ধার গন্ধগোকুল। ছবি: বাংলারচিঠিডটকম

উদ্ধার গন্ধগোকুল। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির গন্ধগোকুলসহ চারটি বাচ্চা উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। ১ এপ্রিল দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীর রান্না ঘরের চিমনি থেকে বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় গন্ধগোকুলসহ চারটি বাচ্চা উদ্ধার করা হয়।

উদ্ধারের পর সেগুলো শেরপুর বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী বলেন, ১ এপ্রিল দুপুরে সার্কেল অফিসের ছাদে রাজমিস্ত্রি কাজ করার সময় পরিত্যক্ত পাইপের মধ্যে সেগুলো দেখতে পেয়ে আমাকে জানালে প্রাণিসম্পদ অফিসে খবর দিই। পরে দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও শেরপুর বন বিভাগের রেঞ্জ অফিসার মনজুরুল আলম ঘটনা স্থলে এসে চারটি বাচ্চাসহ গন্ধগোকুল উদ্ধার করেন। পরে গন্ধগোকুলগুলো শেরপুর বনবিভাগে হস্তান্তর করা হয়।

উপস্থিত কর্মকর্তাগণ।ছবি: বাংলারচিঠডটকম

বন বিভাগের রেঞ্জ অফিসার মনজুরুল আলম জানান, গন্ধগোকুলগুলোকে চিকিৎসা দিয়ে বনবিভাগে সংরক্ষণ করা হবে। এই প্রাণীকে বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটিকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. সুমন সরকার, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আলী, শেরপুর বিভাগে রেঞ্জ কর্মকর্তা মনজুর আলম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, ওসি তদন্ত হাবিব সাত্তি, গোয়েন্দা ওসি সোহেল রানা ও দেওয়ানগঞ্জের বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রাসেদ ইবনে সিরাজ।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে গন্ধগোকুল উদ্ধার

আপডেট সময় ০৭:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪