ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে স্বাধীনতা দিবসের কোচকাওয়াজ ও প্রদর্শনীতে শেখ রাসেলের শ্রেষ্ঠত্ব

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট থেকে পুরস্কার গ্রহণ করে শিশুরা। ছবি: বাংলারচিঠিডটকম

জাহাঙ্গীর সেলিম:

ভাগ্যবিড়ম্বিত শিশুদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র অতীতের ধারাবাহিকতায় এবারো মহান স্বাধীনতা জাতীয় দিবসে কোচকাওয়াজ ও ডিসপ্লে বা প্রদর্শনীতে অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের কৃতিত্ব দেখিয়েছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে জামালপুর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুরা জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ঘ গ্রুপ হতে ডিসপ্লে বিভাগে অংশ নিয়ে দুর্দান্ত ও দৃষ্টিনন্দন কসরত দেখিয়ে প্রথম স্থান অর্জন করে।

পথ শিশু, সুবিধাবঞ্চিত, আইনের সংস্পর্শে আসা শিশু, প্রতিবন্ধীসহ মোট ৯৫ জন শিশু দারুণভাবে বাংলাদেশের ভাষা আন্দোলন হতে শুরু করে বঙ্গবন্ধুর স্বাধীনতা অর্জনে অবদান, মুক্তিযুদ্ধ, বিজয় এবং স্বাধীনতার পরবর্তী সময়কাল, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কার্যক্রম ও বঙ্গকণ্যার অবদান এবং সবশেষে গ্রামবাংলার চিত্র সুন্দর ও ধারাবাহিকভাবে ফুটিয়ে তুলে দর্শকদের বিমুগ্ধ করেছে।

পুরস্কার হাতে শিশুরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও অন্যান্য কর্মকর্তাদের সাথে। ছবি: বাংলারচিঠিডটকম

অনুষ্ঠান শেষে বিচারকদের সুনিপুণ বিচারে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র প্রথম স্থান লাভ করে।

জেলা প্রশাসক মো. শফিউর রহমান ও পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম এর হাত থেকে পুরস্কার গ্রহণ করে শিশুরা। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শিশুদের অনবদ্য প্রদর্শন দেখে মাঠের হাজারো দর্শকের করতালী ও প্রশংসা আসে।

এই ডিসপ্লের কোরিওগ্রাফি করেছেন অত্র প্রতিষ্ঠানের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আউলিয়া পারভীন। এতে দিকনির্দেশনায় ছিলেন উপ-প্রকল্প পরিচালক জান্নাতুল ফেরদৌসি।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে স্বাধীনতা দিবসের কোচকাওয়াজ ও প্রদর্শনীতে শেখ রাসেলের শ্রেষ্ঠত্ব

আপডেট সময় ০৩:৩১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪