ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুর পাবলিক লাইব্রেরির জীর্ণতা দূর করে আধুনিকায়ন করতে হবে : আবুল কালাম আজাদ এমপি

ফিতা কেটে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ব্যবস্থাপনায় পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করতে গিয়ে ঐতিহ্যবাহী জামালপুর পাবলিক লাইব্রেরির দৈন্যদশা আর জীর্ণতা দেখে বিস্ময় প্রকাশ করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। তিনি বলেন, প্রজন্মকে পাঠাভ্যাসে আকৃষ্ট করতে হলে লাইব্রেরির জীর্ণতা দূর করে আধুনিকায়ন করতে হবে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রশংসা করে এমপি বলেন, শুধু শহরে নয় এই ভ্রাম্যমাণ মেলা ইউনিয়ন পর্যায়ে নিয়ে যেতে হবে।

‘বই কিনুন বই পড়ুন আলোকিত হোন’ এ শ্লোগান সামনে রেখে ২২ মার্চ বিকাল ৫টায় জামালপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়।

কর্মকর্তা ও অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, কবি আলী জহির, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, অধ্যাপক মনোয়ার হোসেন মুরাদ, ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, সংস্কৃতি কর্মী তারিকুল ফেরদৌস, জামালপুর জিলা স্কুলের শিক্ষক হিসাম আল মহান্নাভ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা ইনচার্জ দেবজ্যোতি মন্ডল, সংগঠক দেবাশীষ বড়ালসহ কবি, সাহিত্যিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ভ্রাম্যমাণ বইমেলার পাশাপাশি জামালপুর পাবলিক লাইব্রেরিতেও বিক্রির জন্যে রাখা হয়েছে বিপুল সংখ্যক বই। প্রতিটি বইয়ে আকর্ষণীয় মূল্যছাড় দেওয়া হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ভ্রাম্যমাণ বইমেলা সফল করতে জামালপুর জেলা প্রশাসন সর্বাত্মক সহায়তা করছে বলে আয়োজক সূত্র জানায়। আগামী ২৬ মার্চ বইমেলাটি সমাপ্ত হবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুর পাবলিক লাইব্রেরির জীর্ণতা দূর করে আধুনিকায়ন করতে হবে : আবুল কালাম আজাদ এমপি

আপডেট সময় ১০:০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪