ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ : বান্দরবানকে ২ উইকেটে হারিয়েছে ফরিদপুর

ম্যাচসেরার ক্রেস্ট গ্রহণ করেন হাসিবুল হাসান ইমন। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের জামালপুর ভেন্যুতে ৯ মার্চের ম্যাচে বান্দরবান জেলা দলকে ২ উইকেটে হারিয়েছে ফরিদপুর জেলা দল। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বান্দরবান জেলা দলের অধিনায়ক রানার দাস। তারা প্রথম ইনিংসে ৪৯ ওভারে সবগুলো উইকেটের বিনিময়ে ১৬৭ রান করে। (ইসলামুল ৪৭, সাইদুল ২৮, শফিকুল ২৭*, রিয়াদুল ১৭, সাকিব ১১, হাসিবুল ৩/২৬, রাকিব ৩/১৪, রিয়াজুল ৩/৪৪, বোলাররা অতিরিক্ত রান দিয়েছেন ১৪)।

দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে অধিনায়ক ইমরান হোসেইনের ফরিদপুর জেলা দল। তারা ৪৮.১ ওভারেই ৮ উইকেট হারিয়ে ১৬৯ করে জয়ের লক্ষে পৌঁছে যায়। তারা ২ উইকেটে ম্যাচ জিতে যায়। ( হাসিবুল ৫২, জোবায়ের ৩৫, রনি ২৯, রিয়াজুল ১৬*, সাঈদ ২/৩০, ইসলামুল ২/২৬, আশিক ২/২৫, মেহেদি ১/৪৩ বোলাররা অতিরিক্ত রান দিয়েছেন ২৭)।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের হাসিবুল হাসান ইমন। ম্যাচ আম্পায়ার ছিলেন আশরাফ আহমেদ টিপু ও সোহেল আহাম্মেদ।

জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুখনগরী সাইলেজের সৌজন্যে ম্যাচসেরা হাসিবুল হাসান ইমনের হাতে ক্রেস্ট তুলে দেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা।

বিসিবি’র আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্টের জামালপুর ভেন্যুতে অংশ নিচ্ছে ফরিদপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর ও বান্দরবান জেলা ক্রিকেট দল।

১০ মার্চের ম্যাচ : দিনাজপুর বনাম ঠাকুরগাঁও জেলা দল।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ : বান্দরবানকে ২ উইকেটে হারিয়েছে ফরিদপুর

আপডেট সময় ০৯:১০:১২ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪