ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

জাতীয় সমাজসেবা দিবসে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যের আলোকে জামালপুরে পালিত হয় জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি উপলক্ষে ২ জানুয়ারি জেলা শহরের বকুলতলা চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. কাউছারা, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, তরুণ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম, সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী, সমাজসেবা অধিদপ্তরের ঋণগ্রহীতা মনিরা মনি, প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষে হুমায়ুন কবীর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া।

স্বাগত বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের দুস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, অটিস্টিক, প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ও বহুমুখী কর্মসূচি নিয়ে সামাজিক বেষ্টনী সুদৃঢ়করণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।ছবি: বাংলারচিঠিডটকম

জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন, প্রান্তিক জনগোষ্ঠী তথা সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের অবদান অনন্য সাধারণ। সমাজসেবার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। প্রকৃত উপকারভোগীদের কাছে যেনো ভাতা যায় এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও সতর্ক ও সচেতন হতে হবে।

সভা সূত্র জানায়, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দারিদ্র বিমোচন কর্মসূচি, সেবা ও কমিউনিটি ক্ষমতায়ন, শিশু সুরক্ষা, সামাজিক অবক্ষয় প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রতিবন্ধী সুরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন সমাজকল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

আপডেট সময় ০১:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪