ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দিগপাইতে গণসংযোগ, লক্ষ্মীরচর-তুলশীরচরে নির্বাচনী জনসভায় এমপি প্রার্থী আজাদ

নির্বাচনী জনসভায় ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন জামালপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের এমপি প্রার্থী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গণসংযোগ ও নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন।

১ জানুয়ারি নৌকা প্রতীকের এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ইপিজেড আদর্শ বটতলা, দিগপাইত বাসস্ট্যান্ড, চাঁদপুর কাকলি মোড়, ময়নার মোড়, ছোনটিয়া বাজার, শামসুলের মোড়, ঘোড়ামারা, হবদেশ আদমের মোড়, মোহনপুর মোড়, পূর্বপাড় দিঘুলীসহ সংশ্লিষ্ট এলাকায় গণসংযোগ করেন।

এসময় তিনি নৌকা প্রতীকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে জামালপুরকে একটি সমৃদ্ধ ও স্মার্ট জামালপুর হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে দেন।

তিনি বলেন, আমার বিশ্বাস আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। তিনি আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

গণসংযোগ শেষে বিকেলে তিনি তুলশীরচর ও লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দিগপাইতে গণসংযোগ, লক্ষ্মীরচর-তুলশীরচরে নির্বাচনী জনসভায় এমপি প্রার্থী আজাদ

আপডেট সময় ০৭:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪