ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

জামালপুরে বিএনপি-জামাতের হরতাল পালিত হয়নি, আটক ৬৮

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

জামালপুরে বিএনপি জামাতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়নি। নাশকতা সৃষ্টির অভিযোগ বিভিন্ন স্থান থেকে ৬৮ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

২৯ অক্টোবর হরতাল চলাকালে জামালপুর জেলা শহরসহ জেলার সাতটি উপজেলায় সকল প্রকার যানবাহন চলাচল করেছে। তবে জামালপুর কেন্দ্রীয় বাসটারমিনাল থেকে অন্যান্য দিনের তুলনায় কম সংখ্যক বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এতে করে দূর পাল্লার যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। রেলপথেও হরতালের কোন প্রভাব পড়েনি। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরেরর কোথাও হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীদের মিছিল, পিকেটিং করতে দেখা যায়নি।

তবে হরতাল চলাকালে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে নাশকতার অভিযোগে ঘোড়াধাপ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়াও গত ২৮ অক্টোবর রাত থেকে গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থান থেকে আরো ৫৩ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এদিকে ঢাকায় পুলিশ হত্যা, হাসপাতালে অগ্নিসংযোগ ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর দুপুরে জামালপুর শহরের তমালতলা এলাকায় প্রতিবাদ সমাবেশ করেছে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআইসি’র পরিচালক ও দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. রেজাউল করিম রেজনু। এছাড়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে হরতালবিরোধী শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

জামালপুরে বিএনপি-জামাতের হরতাল পালিত হয়নি, আটক ৬৮

আপডেট সময় ০৮:২৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩