ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

উন্নয়ন ধরে রাখা ও অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই : ব্যারিস্টার সামীর সাত্তার

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার সামীর সাত্তার। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

বর্তমান সরকারের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার সামীর সাত্তার বলেছেন, দেশের উন্নয়ন ধরে রাখতে ও উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান সরকারের কোন বিকল্প নেই। একারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হবে।

১ অক্টোবর বিকাল ৫টায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা ঈদগাহ মাঠে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার সাত্তার আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্ব দেশে আজ অভুতপূর্ণ উন্নয়ন সাধন হয়েছে। ঢাকা থেকে বকশীগঞ্জ উপজেলায় আসতে আগে যেখানে ৮ ঘণ্টা লাগত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে সেখানে ৫ ঘণ্টায় গন্তব্যে পৌঁছা যাচ্ছে। এতে করে যাতায়াতের দুর্ভোগ কমে কর্মঘণ্টা বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, যার মাধ্যমে অবকাঠামোগত ও আর্থসামাজিক উন্নয়ন হবে তাকেই আপনাদের বেছে নিতে হবে।

এসময় শেখ হাসিনা সরকারের জন্য স্থানীয়দের নিকট আবারও সমর্থন চান ব্যারিস্টার সামীর সাত্তার।

মতবিনিময় সভায় সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুর মোর্তজা মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা প্রমুখ।

মতবিনিময় শেষে ধাতুয়াকান্দা আলহাজ কছিম উদ্দিন কওমী মাদরাসা পরিদর্শন, ধাতুয়াকান্দা বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

উন্নয়ন ধরে রাখা ও অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই : ব্যারিস্টার সামীর সাত্তার

আপডেট সময় ০৭:৪৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩