ঢাকা ০২:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বিএনপি এখন পুরনো গাড়ি, ব্যাটারি বসে গেছে : তথ্যমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন পুরনো গাড়ি, তাদের ব্যাটারি বসে গেছে।

তিনি বলেন, ‘তাদের দল পুরনো গাড়ির মতো বসে গেছে, ব্যাটারি যাতে ডাউন না হয় সে কারণে নানা কর্মসূচি দিয়েছে। কিন্তু পুরনো গাড়ি যেমন যতোই স্টার্ট দেন, তার ব্যাটারি যতোই চার্জ দেন, চলতে গিয়ে হঠাৎ বন্ধ হয়ে যায়, বিএনপিও ক’দিন পরে পুরনো গাড়ির মতো হঠাৎ বন্ধ হয়ে যাবে। আন্দোলনকে তারা সামনের দিকে নিয়ে যেতে পারবে না।’

২৫ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সংসদ সদস্য নূরুল আমিন রুহুলের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

সমাবেশে বক্তব্য রাখেন দলের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শাজাহান খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আইনজীবী আফজাল হোসেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে, আগামী নির্বাচনকে ভন্ডুল করার উদ্দেশ্যে বিএনপি দেশে নানা কর্মসূচি ঘোষণা করে যাচ্ছে। সরকারি দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব রয়েছে দেশে যাতে কেউ শান্তি-শৃঙ্খলা, জনজীবনে নিরাপত্তা বিনষ্ট করতে না পারে। সে কারণেই শান্তি সমাবেশের ডাক দেয়া হয়েছে, কোনো কর্মসূচি হিসেবে নয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি ডিসেম্বর মাসে বলেছিলো নয়া পল্টনের সামনেই সমাবেশ হবে এবং সেখান থেকে কোনো অবস্থাতেই যাবে না, শেষ পর্যন্ত কোথায় গেলো- গরুর হাটে গেলো। গরুর হাটে গিয়ে আন্দোলন মাঠে মারা গেলো। এরপর বিভিন্ন সময় বলেছে- সরকারকে ২৪ ঘণ্টা দিলাম, ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিলাম। আল্টিমেটাম দিয়ে দেখা গেলো বিএনপির নিজেদেরই দম ফুরিয়ে গেছে। তাদের সমাবেশে আগের মতো আর মানুষ হয় না। আর ভিসা নীতি নিয়েও তাদের এতো পুলকিত হওয়ার কিছু নেই।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বিএনপি এখন পুরনো গাড়ি, ব্যাটারি বসে গেছে : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩