ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড

যুদ্ধে সমর্থন আদায়ের জন্য জেলেনস্কি কানাডায়

বাংলারচিঠিডটকম ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাদের ঘনিষ্ঠ মিত্র দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে ২২ সেপ্টেম্বর সাক্ষাত করেছেন। এ সময় ট্রুডো যুদ্ধবিধ্বস্ত দেশটিকে অতিরিক্ত সাহায্যের প্রতিশ্রুতি দেন। এর মধ্যদিয়ে জেলেনস্কি আন্তর্জাতিক সহায়তা জোরদারের লক্ষে সফরের তৃতীয় ধাপ শেষ করেন। খবর এএফপি’র।

অটোয়া সফর শেষে জেলেনস্কি জাতিসংঘে ভাষণ দেন ও ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের সাথে বৈঠক ও প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাত করেন। বাইডেন ইউক্রেনের সামরিক শক্তি জোরদারে দেশটিতে দ্রুত মার্কিন ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি দেন।

খবরে বলা হয়, ইউক্রেনীয় প্রবাসীদের আবাসস্থলের ক্ষেত্রে কানাডা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। পার্লামেন্টে দেওয়া ভাষণে জেলেনস্কি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের মাটিতে রুশ সৈন্য পাঠানোর পর থেকে কিয়েভকে দেওয়া সহায়তার জন্য কানাডাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, কানাডা ‘সর্বদা ন্যায়বিচার রক্ষা করে এসেছে। ফলে রাশিয়া যখন ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করে তখন আপনি স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষ বেছে নেবেন। তাতে আমার কোন সন্দেহ ছিল না।’

তিনি বলেন, এ জন্য ‘আপনাকে ধন্যবাদ।’

আপলোডকারীর তথ্য

মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু

যুদ্ধে সমর্থন আদায়ের জন্য জেলেনস্কি কানাডায়

আপডেট সময় ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩