ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ঝড়ে উপড়ে পড়া গাছ নিয়ে যা হচ্ছে

দেওয়ানগঞ্জ গো-হাটের উত্তর কোণায় রাখা ঝড়ে উপড়ে পড়া বট গাছ। ছবি: মদন মোহন ঘোষ

দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার গো-হাটিতে ঝড়ে উপড়ে পড়া চারা বটগাছ নিয়ে অপপ্রচার চলছে। সম্প্রতি দেওয়ানগঞ্জ পৌর এলাকার গো-হাটে একটি ছোট বটগাছ ঝড়ে উপড়ে পড়ে। গাছটি উপড়ে পড়ায় হাটে আগত গরু ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছিল। হাট কমিটি গাছটি গোহাটির উত্তর কোণে রেখে দেয়। অথচ একটি মহল গাছটি কেটে বিক্রি করা হয়েছে বলে অপপ্রচার করছে।

হাট কমিটির সদস্য মহিবুল ইসলাম যুবরাজ, মাহাবুবুর রহমান, বিকাশ কবির ইমরান, কাউন্সিলর আব্দুল সালাম খোকাসহ আরও অনেকেই বলেন, হাটের ভিতর গাছটি পরে থাকায় হাটে আগত সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছিল। অনেকেই মাটিতে পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আহতও হয়। এ কারণে ছোট বটগাছটি হাটের মাঝখান থেকে সরিয়ে হাটের উত্তর কোণায় রাখা হয়।

হাটে আসা গরু ব্যাপারী আবুল হোসেন, মকবুল মিয়া, আব্দুস সামাদসহ আরও অনেকেই জানান, হাটের ভিতর গাছটি পরে থাকায় সাধারণ মানুষের চলাচলে কষ্ট হত, গরু রাখা যেত না, হাট থেকে গাছটি সরানোতে আমাদের খুব ভাল হয়েছে।

হাট কমিটির সদস্য মহিবুল ইসলাম যুবরাজ জানান, তীব্র রোদ থেকে রক্ষার জন্য ৩-৪ বছর আগে হাটে একটি বটগাছ লাগানো হয়। গাছটি ঝড়ে উপড়ে পড়ে। তিনি গাছটি হাটের উত্তর কোণায় নিরাপদ স্থানে রেখেছেন। অথচ একটি মহল বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে ঝড়ে উপড়ে পড়া গাছ নিয়ে যা হচ্ছে

আপডেট সময় ১২:১৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩