ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষাবৃত্তির টাকা বিতরণ

কর্মকর্তা ও অতিথিদের সাথে বৃত্তি ও শিক্ষা উপকরণ পাওয়া শিক্ষার্থীরা।ছবি: বাংলারচিঠিডটকম

শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও শিক্ষা উপকরণ তুলে দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এ শ্লোগান সামনে রেখে জামালপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির টাকা এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

১৩ সেপ্টেম্বর দুদক জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা।

বেলা ১১টায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সদস্য সাযযাদ আনসারী, মনোয়ারা খানম, দেওয়ানগঞ্জ উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, সরিষাবাড়ী উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক আন্নু মিয়া, জেলা দুদকের সহকারী পরিচালক রুহুল আমিন, কামরুজ্জামান, শিক্ষার্থী পূজা প্রমুখ।

আলোচনা সভা শেষে ১৪ জন মেধাবী ও অস্বচ্ছল ছাত্র, ছাত্রীর মাঝে প্রতিজনকে ১২ হাজার টাকা করে এককালীন বৃত্তির টাকা দেওয়া হয়। এছাড়া শিক্ষা উপকরণ হিসেবে প্রতিজনকে জ্যামিতি বক্স, খাতা, স্কেল ও ছাতা দেওয়া হয়।

প্রথম পর্যায়ে প্রতি উপজেলায় দুইজন করে শিক্ষার্থীকে এ বৃত্তির আওতায় আনা হয়।

শিক্ষার্থীরা বৃত্তি ও উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি সততা সংঘকে শক্তিশালী করে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য উপস্থিত সবাই অঙ্গীকার ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষাবৃত্তির টাকা বিতরণ

আপডেট সময় ০৮:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩