ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শেরপুরের পাঁচ উজেলায় আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর সকালে জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শহরের গোপালবাড়ী এলাকার শ্রী শ্রী গোপাল জিউর নাট মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

শেরপুর ও গাজীপুর জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম চক্রবর্তী রকেটের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক শামীম আহমেদ, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা প্রমুখ।

আলোচনা সভা শেষে শ্রী শ্রী গোপাল জিউর নাট মন্দিরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ওইসময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আইনজীবী সুব্রত কুমার দে ভানু, আইনজীবী হরিদাস সাহা, জন্মষ্টমী উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ, পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে অসহায় ও দরিদ্রদের মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩