ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

অপচনশীল বর্জ্য বিক্রির টাকায় জামালপুর যুবফোরামের নার্সারি প্রতিষ্ঠা

বর্জ্য বিক্রির টাকায় ফল ও কাঠের ছোট্ট নার্সারি গড়ে তুলছে যুবফোরামের সদস্যরা।ছবি: বাংলারচিঠিডটকম

যুবফোরামের সদস্যরা অপচনশীল বর্জ্য সংগ্রহ করছে। ছবি: বাংলারচিঠিডটকম

বিশেষ প্রতিবেদক:
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধ এবং এলাকার প্রতিটি বাড়ি, ঘর এবং রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে জামালপুরে যুবফোরামের উদ্যোগে আবর্জনামুক্ত পরিবেশ সৃষ্টির অভিযান শুরু করা হয়েছে।

সম্প্রতি উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর পরামর্শে লক্ষ্মীরচর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে গঠিত যুবফোরাম এ অভিযান শুরু করেছে। ময়লা আবর্জনা পরিষ্কার করার পর অপচনশীল আবর্জনা বিশেষ করে প্লাস্টিকের বোতল, লোহা, টিনজাতীয় আবর্জনা বিক্রি করা হয়। যুবফোরামের সদস্যরা এসব বিক্রির টাকায় ফল ও কাঠের ছোট্ট নার্সারি গড়ে তুলছে। পচনশীল আবর্জনা দিয়ে জৈব সার তৈরির পরিকল্পনা নিয়েছে তারা। অন্যান্য আবর্জনা পুড়িয়ে ফেলছে।

অপচনশীল বর্জ্য বিশেষ করে প্লাস্টিকের বোতল, লোহা, টিনজাতীয় আবর্জনা বিক্রি করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

এই উদ্যোগ ছোট পরিসরে হলেও এর প্রভাব সুদূর প্রসারী বলে মন্তব্য করেছেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম।

জামালপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সাগর ডি কস্তা জানান, এধরনের উদ্যোগ কর্মএলাকার সবগুলো গ্রামে শুরু করা হবে।

উন্নয়ন সংঘের এপি ব্যবস্থাপক মিনারা পারভীন বলেন, আমরা কর্মএলাকার তিনটি গ্রামকে পরিবেশসম্মত গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ শুরু করেছি।

রাঙ্গামাটিয়া যুবফোরামের সভাপতি সাব্বির হোসেন বলেন, আমরা আমাদের গ্রামকে ডেঙ্গুসহ রোগ জীবানুমুক্ত রাখতে চাই। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গঠনে আমরা ৩০ জন সদস্য অঙ্গীকারাবদ্ধ।

জামালপুর এরিয়া প্রোগ্রামটি ১০ বছরব্যাপী চলবে। এসময়ে মধ্যে শিশুদের সর্বোত্তম সুরক্ষা, অভিভাবকদের জীবিকায়ন, স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াস কার্যক্রমের মাধ্যমে আদর্শ গ্রাম বিনির্মাণে কাজ করা হবে বলে এপি সূত্র জানায়।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

অপচনশীল বর্জ্য বিক্রির টাকায় জামালপুর যুবফোরামের নার্সারি প্রতিষ্ঠা

আপডেট সময় ০৭:০৭:১১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩