ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সিলেটে আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক : আগামী মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলনের জন্য সিলেটে সংক্ষিপ্ত ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল।

ঈদুল ফিতরের ছুটির পর অনুশীলন শুরু হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

১০ এপ্রিল ইউনুস জানান, ‘সিলেটে একটি সংক্ষিপ্ত ক্যাম্প করবো আমরা। সফরের আগে সম্ভবত দুই বা তিন দিনের অনুশীলন সেশন হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে যেখানে সিরিজ খেলবো চেমসফোর্ডের উইকেট ও কন্ডিশন বিবেচনা করে সিলেটকে অনুশীলন মাঠ হিসেবে বেছে নিয়েছেন দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সিলেটে অনুশীলন সুবিধা এবং উইকেট সত্যিই ভালো ছিল।’

ইউনুস জানান, ২৬ বা ২৭ এপ্রিল ক্যাম্পে যোগ দেবেন ক্রিকেটাররা। যদিও ক্যাম্প কখন শুরু হবে সে বিষেয় এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

৯, ১২ এবং ১৪ মে তিনটি ওয়ানডে ম্যাচকে সামনে রেখে পহেলা মে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই আগেভাগে দেশ ছাড়বে দল।

ইউনুস জানান, তিন ম্যাচের সিরিজের আগে দল সেখানে একটি অনুশীলন ম্যাচও খেলবে টাইগাররা। তিনি বলেন, ‘২ মে ইংল্যান্ডে পৌঁছাবে দল। এরপর আরও কিছু অনুশীলন সেশন হবে আমাদের। ৫ মে’র পর আমরা একটি অনুশীলন ম্যাচও খেলবো। আমাদের অনুশীলনের জন্য অল্প সময় দিতে চেয়েছিলো কিন্তু আমরা আরও কিছু দিন চেয়েছিলাম। তাই আমরা তাদের দেয়া নির্ধারিত সময়ের আগেই সেখানে পৌঁছাবো।’

ইউনুস আরও জানান, ৫ মে দলের সাথে যুক্ত হবেন ক্যারিয়ারে প্রথমবারের মতো আইপিএল খেলতে ইতোমধ্যে কোলকাতা নাইট রাইডার্সে যোগ দেয়া লিটন দাস। তবে সময় মত দলে যোগ দিবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমান।

ইউনুস বলেন, ‘এনওসি আরও দুই দিন বাড়াতে চেয়েছিলেন লিটন এবং আমরা তাকে অনুমতি দিয়েছি। তাই ৫ মে দলে যোগ দিবেন তিনি। সময় মতো দলে যোগ দিবেন মুস্তাফিজ।’

আয়ারল্যান্ডে দলের সাথে সঠিক সময়ে যোগ দিবেন পারিবারিক কারনে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেয়া সাকিব আল হাসান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

সিলেটে আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প

আপডেট সময় ০৮:১৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩