ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন স্বাগতিক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন।

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের একাদশে তিনটি পরিবর্তন হয়েছে। উইল জ্যাকস, সাকিব মাহমুদ, মার্ক উডের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন দুই পেসার ক্রিস ওকস-জোফরা আর্চার ও লেগ-স্পিনার রেহান আহমেদ। এ ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে রেহানের।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে ও দ্বিতীয়টি ১৩২ রানে জিতেছে ইংল্যান্ড। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে ইংলিশরা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ : জশ বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, মঈন আলি, স্যাম কারান, আদিল রশিদ, ক্রিস ওকস, জোফরা আর্চার ও রেহান আহমেদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ১২:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩