ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

প্রথম বিভাগ ক্রিকেট লিগ : কেসিসি ২২১, ইত্যাদি ২২৭

কাছারীপাড়া ক্রিকেট ক্লাব বনাম ইত্যাদি ক্লাবের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর ডিএসএ কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগে ৪ মার্চ অনুষ্ঠিত ম্যাচে কাছারীপাড়া ক্রিকেট ক্লাব-কেসিসি’র ২২১ রানের চূড়া টপকে ২২৭ রান করে ৩ উইকেটে ম্যাচ জিতেছে ইত্যাদি ক্লাব। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই লিগের আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা।

জামালপুর ডিএসএ ক্রিকেট উপকমিটি সূত্র জানায়, প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ১৯তম ম্যাচে ৪ মার্চ মুখোমুখি হয় বি-গ্রুপের কাছারীপাড়া ক্রিকেট ক্লাব ও ইত্যাদি ক্লাব। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কাছারীপাড়া ক্রিকেট ক্লাব।

জামালপুর ক্রিকেট ক্লাব প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২২২ রান। তাদের ব্যাটার উজ্জ্বল সর্বোচ্চ ৮৩ (১০৬), সাইফুল ৫৪ (৫৪), জয় ২১ (৫২), সাকিব* ১০ (৪) ও শাকিল* ১ (২) রান করেন। প্রতিপক্ষ ইত্যাদি ক্লাবের বোলার মোমিন ২/৩৬, আব্দুল্লাহ ১/২২ ও তানভির ১/৪৬ উইকেট নেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের দেওয়া ২২২ রানের লক্ষ্য ছুঁতে ব্যাটিংয়ে নামে ইত্যাদি ক্লাব। ম্যাচের ১ বল বাকি থাকতেই ব্যাটার তানভিরের ছক্কায় ২২৭ রান করে ৩ উইকেটে ম্যাচ বিজয়ী হয় ইত্যাদি ক্লাব। ৩৯.৫ ওভারে তাদের খরচ হয়েছে ৭ উইকেট। এই ইনিংসে ইত্যাদি ক্লাবের ব্যাটার সালমান সর্বোচ্চ ৭৪ (৮১), কাউসার ৬৪ (৭১), রানা ১৪ (১৩), নোমান ১৩ (১৮), মাহিম ১১ (১৪), মোমিন* ৭ (৫) ও তানভির* ৭ (২) রান করেন। প্রতিপক্ষ কাছারীপাড়া ক্রিকেট ক্লাবের আল আমিন ২/৩৭, নিরব ২/৪৮, শাকিল ১/৩৮ ও উইকেট নেন।

এই ম্যাচে ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দল ইত্যাদি ক্লাবের সালমান। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন হাফিজুর রহমান টিপু ও মো. কাইউম।

পুরস্কার নেন ম্যাচসেরা ব্যাটার সালমান। ছবি : বাংলারচিঠিডটকম

পরে ম্যাচসেরা সালমানের হাতে পুরস্কার তুলে দেন জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান। এ সময় জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য সেলিম ও সিদ্দিকী স্টার্সের কোচ সাব্বির হোসাইন শ্যামল উপস্থিত ছিলেন।

এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে জামালপুর জেলার ১২টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব, জামালপুর ক্রিকেট ক্লাব, রিলেশন, ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ, জুন-২৬ ক্লাব ও সিদ্দিকী স্টার্স অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব, রেনেসাঁ ক্লাব, কাছারীপাড়া ক্রিকেট ক্লাব, মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব, ইত্যাদি ও বেস্ট ইলেভেন। ৫ মার্চের ম্যাচ (‘এ’ গ্রুপ) : ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ বনাম জুন-২৬ ক্লাব । ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রথম বিভাগ ক্রিকেট লিগ : কেসিসি ২২১, ইত্যাদি ২২৭

আপডেট সময় ০৯:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩