ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

প্রথম বিভাগ ক্রিকেট লিগ : টানা ৪র্থ ম্যাচ অপরাজিত মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব

ম্যাচসেরার পুরস্কার নেন বিজয়ী দল মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাবের নাঈম ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর ডিএসএ কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ম্যাচে ইত্যাদি ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব। এতে টানা ৪র্থ ম্যাচ অপরাজিত রইল মুসলিমাবাদ। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই লিগের আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা।

জামালপুর ডিএসএ ক্রিকেট উপকমিটি সূত্র জানায়, প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ১৪তম ম্যাচ অনুষ্ঠিত হয় ২৭ ফেব্রুয়ারি। মাঠে নামে বি-গ্রুপের মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব ও ইত্যাদি ক্লাব। মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে ইত্যাদি ক্লাব দল। তারা ৩৯.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৯ রান । তাদের ব্যাটার কাউসার সর্বোচ্চ ৪১ (৭৮), আব্দুল্লাহ ৩৫ (৫৭), নোমান ২২ (৩৭), অলি ১৫ (১৭) ও কামরুল* ৩ (৪) রান করেন। প্রতিপক্ষ মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাবের বোলার নাঈম ৪/৩০, ইনসান ২/২৪, সাদ্দাম ২/৩৫, ও বাপ্পারাজ ১/২৩ উইকেট নেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্য তাড়া করে মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব ৩৭.২ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬১ রান। ফলে ৪ উইকেটে ম্যাচ জিতেছে মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব। এই ইনিংসে মুসলিমাবাদের ব্যাটার নাঈম* সর্বোচ্চ ৩৭ (৬০), প্রত্যয় ৩৩ (২৮) ও নয়ন* ৩২ (৪৫) রান করেন। প্রতিপক্ষ ইত্যাদি ক্লাবের বোলার কামরুল ২/২০ ও মাহিম ১/২০ উইকেট নেন।

এই ম্যাচে ম্যাচসেরা হয়েছে বিজয়ী দল মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাবের নাঈম। পরে নাঈমের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা। এসময় জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক মো. কাইউমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন শামসুল আরেফীন ও ফুয়াদ হাসান।

এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে জামালপুর জেলার ১২টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব, জামালপুর ক্রিকেট ক্লাব, রিলেশন, ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ, জুন-২৬ ক্লাব ও সিদ্দিকী স্টার্স অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব, রেনেসাঁ ক্লাব, কাছারীপাড়া ক্রিকেট ক্লাব, মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব, ইত্যাদি ও বেস্ট ইলেভেন। ২৮ ফেব্রুয়ারির ম্যাচ : রিলেশন ক্লাব বনাম ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রথম বিভাগ ক্রিকেট লিগ : টানা ৪র্থ ম্যাচ অপরাজিত মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব

আপডেট সময় ১০:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩