ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জামালপুরে তৃতীয়লিঙ্গদের বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবর। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরে তৃতীয়লিঙ্গদের অংশগ্রহণে পাঁচদিনব্যাপী বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু করেছে ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন।

২৬ ফেব্রুয়ারি দুপুরে পৌর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় দি জামালপুর চেম্বার অব কমার্সের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ২ মার্চ পর্যন্ত। এতে ৩০ জন তৃতীয় লিঙ্গের মানুষেরা অংশ নেন।

বক্তব্য রাখন বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ও দি জামালপুর চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল হক খান মিলন।ছবি: বাংলারচিঠিডটকম

প্রশিক্ষণ শুরুর আগে সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবর। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ও দি জামালপুর চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল হক খান মিলন, জেলা বিউটি পার্লার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরজুমান আরা মুক্তা প্রমুখ।

পাঁচদিনব্যাপী বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা প্রশিক্ষণে ঢাকা থেকে আগত এসএমই ফাউন্ডেশনের সাদিয়া তাজমিন দোলা প্রশিক্ষক হিসেবে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

জামালপুরে তৃতীয়লিঙ্গদের বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু

আপডেট সময় ০৫:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩