ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

জামালপুরে সমাজসেবার উদ্যোগে চেক বিতরণ

দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

জাহাঙ্গীর সেলিম:
সরকারের অন্যতম মানবিক কাজের উদাহরণ হিসেবে জামালপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব শ্রাবস্তী রায়।

১ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা শিক্ষা কর্মকর্তা মুনিরা মোস্তারি ইভা, শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা প্রমুখ।

জামালপুর পৌরসভায় বসবাসরত দুরারোগ্য রোগে আক্রান্ত ২২ জন রোগীর মাঝে চেক বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।

বক্তারা সরকারের এ ধরনের মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত সকল রোগীর আরোগ্য কামনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

জামালপুরে সমাজসেবার উদ্যোগে চেক বিতরণ

আপডেট সময় ০৭:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩