ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জামালপুর জেলা সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত

কবি মাহবুব বারীকে সম্মাননা স্মারক তুলে দেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা সংস্কৃতি সম্মেলনে কবি-শিল্পী, সুরকার, নাট্যকার ও চলচ্চিত্রকারকে সম্মাননা দিয়েছেন বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম।

৩০ বছর পূর্তি উপলক্ষে এ সংস্কৃতি সম্মেলন ও সম্মাননা স্মারক প্রদানের আয়োজন করে ফোরামটি। এতে কবি মাহবুব বারী, কবি আলী জহির, অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফরুকী, সুরকার শামসুল হুদা, নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, শিল্পী শহীদ কবীর পলাশ ও চলচ্চিত্র পরিচালক এসএ হক অলীককে সম্মাননা প্রদান করা হয়।

৭ জানুয়ারি বিকেলে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের সাবেক সিনিয়র সচিব ও সিইও ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক তারিকুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।

সম্মেলনে প্রধান বক্তা ও উদ্বোধক ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসি।

অনুষ্ঠিত সম্মেলনে আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. সিরাজুল ইসলাম ও বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন সদস্য (বাণিজ্যনীতি) শাহ্ মো. আবু রায়হান আল বেরুনী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সরকার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান।

সম্মেলনে ৫টি ক্যাটাগরিতে সম্মাননা স্মারক দেওয়া হয়। সাহিত্যে হাসান হাফিজুর রহমান সম্মাননা, সংগীতে ওস্তাদ ফজলুল হক ও নজরুল ইসলাম বাবু সম্মাননা, নাটকে এম এস হুদা সম্মাননা এবং শিক্ষায় ব্রহ্মপুত্র সম্মাননা দেয় সাংস্কৃতিক ফোরামটি।

অনুষ্ঠান শেষে নৃত্য, ছবি আকাসহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা প্রকেশলী মো. মোজাফ্ফর হোসেন এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৪৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩