ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শানাকা-মেন্ডিসের ব্যাটিং নৈপুণ্যে সিরিজে সমতা শ্রীলংকার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অধিনায়ক দাসুন শানাকা ও কুশল মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল সফরকারী শ্রীলংকা।

গতরাতে সিরিজের হাই-স্কোরিং দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকা ১৬ রানে হারিয়েছে স্বাগতিক ভারতকে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল শ্রীলংকা। এর আগে প্রথম টি-টোয়েন্টি ২ রানে জিতেছিলো ভারত।

পুনেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। দলকে ৫০ বলে ৮০ রানের সূচনা এনে দেন লংকান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। নিশাঙ্কা ৩৩ ও মেন্ডিস ৫২ রান করেন। ৩১ বলের ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কা হাকান মেন্ডিস।

মিডল-অর্ডারে ৪টি ছক্কায় ১৯ বলে ৩৭ রান তুলে শ্রীলংকার রানের চাকা সচল রাখেন চারিথ আসালঙ্কা।

আসালঙ্কার বিদায়ের পর দলকে বড় সংগ্রহ এনে দিতে ঝড়ো ইনিংস খেলেন শানাকা। ২২ বলে ২টি চার ও ৬টি ছক্কায় শানাকার অনবদ্য ৫৬ রানের সুবাদে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ পায় লংকানরা। ভারতীয় পেসার উমরান মালিক ৩ উইকেট নেন।

জয়ের ২০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫৭ রানেই ৫ উইকেট হারায় ভারত। তবে চার নম্বরে নেমে ৩৬ বলে ৫১ রানের ইনিংস খেলে দলকে ম্যাচে ফেরান সূর্যকুমার যাদব। ৩টি করে চার-ছক্কা মারেন তিনি।

সূর্য ফিরলে ভারতের জয়ের আশা বাঁচিয়ে রাখেন সাত নম্বরে নামা অক্ষর প্যাটেল। ৩টি চার ও ৬টি ছক্কায় ৩১ বলে ৬৫ রান করেন প্যাটেল। কিন্তু শেষ পর্যন্ত দলকে হারের মুখ থেকে রক্ষা করতে পারেননি তিনি। ২০ ওভারে ৮ উইকেটে ১৯০ রান করতে পারে ভারত। শ্রীলংকার দিলশান মাধুশঙ্কা-কাসুন রাজিথা ও শানাকা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন শ্রীলংকার শানাকা।

আগামীকাল রাজকোটে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

শানাকা-মেন্ডিসের ব্যাটিং নৈপুণ্যে সিরিজে সমতা শ্রীলংকার

আপডেট সময় ০২:০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩