ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

আইপিএলের নিলামে প্রথম দফায় অবিক্রিত সাকিব-লিটন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ১৬তম আসরের নিলামের প্রথম দফায় অবিক্রিত থাকলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও লিটন দাস।

দেড় কোটি রুপি ভিত্তিমূল্যে নিবন্ধন করেছিলেন সাকিব। সাকিবের প্রতি আগ্রহ দেখায়নি কোন দলই। ৫০ লাখের ক্যাটাগরিতে থাকা লিটনকেও নেয়নি কোন দল।

সর্বশেষ আসরের নিলামেও বিক্রি হননি বাংলদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব। গত আসরে ২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিলো তার। এবার ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য কমিয়েও দল পাননি সাকিব। ২০২১ সালে সর্বশেষ কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব।

কোচিতে অনুষ্ঠিত নিলামের শেষ দিকে আবারও ডাকা হতে পারে অবিক্রিত খেলোয়াড়দের।

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ১৮ কোটি ৫০ লাখ রুপিতে ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিনকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে বেন স্টোকসকে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

আইপিএলের নিলামে প্রথম দফায় অবিক্রিত সাকিব-লিটন

আপডেট সময় ০৬:৫২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২