ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

দেশে প্রথম আলাদা হচ্ছে মেরুদণ্ড জোড়া লাগানো দুই শিশু : বিএসএমএমইউ উপাচার্য

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে প্রথম অপারেশনের মাধ্যমে আলাদা হচ্ছে মেরুদণ্ড জোড়া লাগানো দুই শিশু।

১ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ শিশু দুটির চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড সভায় এ কথা বলেছেন।

তিনি জানান, কুড়িগ্রামের মেরুদণ্ড জোড়া লাগা আট মাস ১৩ দিনের শিশু নুহা ও নাবা চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সার্বক্ষণিক খবর নিচ্ছেন।

সার্জারি অনুষদের ডিন ও নিউরো সার্জারী বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, শিশু দুটির চিকিৎসা প্রক্রিয়া অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ। বেশ কয়েক ধাপে এর অপারেশন করতে হবে।

শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সিটিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও বিএসএমএমইউর উপাচার্যের আমন্ত্রণে মেডিক্যাল বোর্ডে এসে শিশু দুটির কেস স্টাডি দেখে বুঝতে পারলাম, শিশু দুটির অপারেশন অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ। এ অপারেশন বেশ কয়েক ধাপে করতে হবে।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ীর পরিবহন শ্রমিক আলমগীর রানা ও তার স্ত্রী নাসরিনের গর্ভে এই দুই জমজ কন্যা সন্তানের জন্ম হয়। তাদের পিছনে মেরুদণ্ড জোড়া লাগানো আছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

দেশে প্রথম আলাদা হচ্ছে মেরুদণ্ড জোড়া লাগানো দুই শিশু : বিএসএমএমইউ উপাচার্য

আপডেট সময় ০৯:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২