ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বৃষ্টিতে তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় সিরিজ জিতলো নিউজিল্যান্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দ্বিতীয় ওয়ানডের মত ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয়টিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। প্রথম ওয়ানডে ৭ উইকেটের জয়ে সিরিজ ১-০ ব্যবধানে জিতলো নিউজিল্যান্ড। ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিলো ভারত।

ক্রাইস্টচার্চে ৫০ ওভারের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৭ দশমিক ৩ ওভারে ২১৯ রানে অলআউট হয় ভারত। ওয়াশিংটন সুন্দর ৫১ ও শ্রেয়াস আইয়ার ৪৯ রান করেন। নিউজিল্যান্ডের এডাম মিলনে-ড্যারিল মিচেল ৩টি করে উইকেট নেন।

জবাবে ১৮ ওভারে ১ উইকেটে ১০৪ রান তুলে নিউজিল্যান্ড। এরপর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।

বিশ্বকাপ সুপার লিগের অংশ এ সিরিজ শেষ ২১ ম্যাচে ১৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। ১৮ ম্যাচে ১৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো নিউজিল্যান্ড। ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশ-ভারত-নিউজিল্যান্ডসহ ইংল্যান্ড,অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তান ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বৃষ্টিতে তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় সিরিজ জিতলো নিউজিল্যান্ড

আপডেট সময় ০৯:৪৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২