ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

ইসলামপুরে এনএসভিসি প্রকল্পের কৃষি ব্যবসা বিষয়ক প্রশিক্ষণ

ইসলামপুরে কৃষি বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ২০ নভেম্বর উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের উদ্যোগে মাঠ পর্যায়ের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের নিয়ে ব্যবসায়ীক উদ্দেশ্যে কৃষিকাজ পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংঘের প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কৃষি কর্মকর্তা মো. আজিজুল হক।

প্রশিক্ষণে অন্যান্যের মাঝে সহায়কের ভূমিকা পালন করেন এনএসভিসি প্রকল্পের মার্কেট ফ্যাসিলিটেটর মো. রবিউল আউয়াল এবং মো. মাসুম রেজা।

উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের মাধ্যমে পরিবার পর্যায়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং পুষ্টির মান উন্নয়নকল্পে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় । কৃষিকে ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালনার লক্ষ্যে এই প্রশিক্ষণে গোয়ালেরচর ইউনিয়নের ২৪ জন অগ্রগামী কৃষক অংশগ্রহণ করেন। কৃষিকে শুধুমাত্র কৃষি বিবেচনা না করে ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালনার বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে উক্ত প্রশিক্ষনে উদ্বুদ্ধমূলক আলোচনা করা হয়।

প্রকাশ অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপখাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে ডিফেট অস্ট্রেলিয়ার অর্থায়নে পরিচালিত বিশ্বের অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন জামালপুর সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

ইসলামপুরে এনএসভিসি প্রকল্পের কৃষি ব্যবসা বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময় ০৭:১৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮