ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

মাঝের ওভারে উইকেট পতনে ম্যাচ হার : সোহান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পাকিস্তানের কাছে ২১ রানের হার দিয়ে আজ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের হারের কারন হিসেবে, ইনিংসের মাঝের ওভারে উইকেট পতনকে দায়ী করলেন ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহান। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এমন কথা জানান সোহান।

টস জিতে ক্রাইস্টচার্চে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। আহমরি কিছু করতে না পারলেও, পাকিস্তানকে অন্তত বড় সংগ্রহ করতে দেয়নি টাইগার বোলাররা। মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং নৈপুন্যে ৫ উইকেটে ১৬৭ রান তুলে পাকিস্তান। ৫০ বলে অনবদ্য ৭৮ রান করেন ম্যাচ সেরা রিজওয়ান।

জবাবে ১২ ওভার শেষে ২ উইকেটে ৮৪ রান তুলে ভালোভাবে লড়াইয়ে ছিলো বাংলাদেশ। কিন্তু এরপরই পথ হারায় টাইগার ব্যাটাররা। ১৩ থেকে ১৫ ওভার পর্যন্ত ১৭ রানের মধ্যে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এসময় চার মিডল-অর্ডার ব্যাটার লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন ও সোহান ফিরেন। ফলে ১০১ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৬ রান পর্যন্ত যেতে পারে, শেষ দিকে ইয়াসির আলির ২১ বলে ঝড়ো ৪২ রানের কল্যানে। তবে ইয়াসিরের ইনিংসে কোন সময়ই জয়ের সম্ভাবনাও উঁকি মারেনি বাংলাদেশ শিবিরে। কারন ১৩ থেকে ১৫ ওভারের মাঝেই ম্যাচ হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। এমনটা স্বীকার করেছেন সোহানও।

ম্যাচ শেষে সোহান বলেন, ‘আমরা হতাশ। উইকেট ভালো ছিল। আমাদের বোলাররাও ভালো বল করেছে। আমাদের কিছু-কিছু জায়গায় উন্নতি করতে হবে। সেদিকেই আমরা তাকিয়ে আছি। ব্যাটিংয়ে ইনিংসের মাঝে দ্রুত কয়েকটি উইকেট হারিয়েছি আমরা। সেখানেই আমরা ম্যাচ হেরে গেছি।’

ইয়াসিরের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান লিটনের। ২৬ বলে ৩৫ রান করেন তিনি। তাই লিটন-ইয়াসিরের ব্যাটিংয়ের প্রশংসা করেন সোহান।

তিনি বলেন, ‘লিটন ও ইয়াসির ভালো ব্যাটিং করেছে। আমি আগে যেটা বললাম, আমাদের কিছু জায়গায় এখনও উন্নতি করতে হবে।’

বোলিংয়ে তাসকিন, নাসুম ও মিরাজ ভালো করলেও, নিষ্প্রভ ছিলেন মুস্তাফিজ-হাসান। তাসকিন ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট ও নাসুম ৪ ওভারে ২২ রানে ১ উইকেট নেন। আর ২ ওভারে ১২ রানে ১টি শিকার ছিলো মিরাজের।

তবে ৪ ওভার করে বোলিংয়ে সফল ছিলেন না মুস্তাফিজ-হাসান। ফিজ ৪৮ রান দিয়েও উইকেটশূন্য থাকেন। ৪২ রান খরচ করে হাসান নেন ১ উইকেট। ২ ওভারে ১৭ রান নেন স্পিনার মোসাদ্দেক।

তাসকিনের বোলিংয়ের প্রশংসা করে সোহান বলেন, ‘তাসকিন ভালো বল করেছে এবং দু’টি উইকেটও পেয়েছে। যখন আমাদের উইকেট দরকার ছিল তখনই সে উইকেট নিয়েছে।’

আগামী ৯ অক্টোবর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

মাঝের ওভারে উইকেট পতনে ম্যাচ হার : সোহান

আপডেট সময় ০৮:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২