ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বকশীগঞ্জে সড়কের কেটে নেওয়া গাছ উদ্ধার করল প্রশাসন

বকশীগঞ্জে সরকারি গাছ কেটে নেওয়ার পর সেগুলো উদ্ধার করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর-শ্রীবরদী সীমান্ত সড়কের ১৫টি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার পর সেই গাছ উদ্ধার করেছে প্রশাসন।

স্থানীয় বন বিভাগের বিট কর্মকর্তার বাধায় বন্ধ হওয়ার পর কেটে নেওয়া গাছগুলো উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর সড়ক ও জনপথ (সওজ) এর আওতাধীন ধানুয়া কামালপুর-শ্রীবরদী সীমান্ত সড়কের পাহাড় ঘেঁষা বালিঝুড়ি বাজারের পাশে লক্ষাধিক টাকা মূল্যের ১৫টি ইউক্যালিপটাস গাছ ৫ অক্টোবর সকালে লোকজন দিয়ে কেটে নেন স্থানীয় সাতানিপাড়া গ্রামের আছমত আলী সরকারের ছেলে হারুনুর রশিদ। সড়কের ১৫টি গাছ কাটার পর স্থানীয়রা বিষয়টি লাউচাপড়া ডুমুরতলা বিট কর্মকর্তাকে জানালে বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম খান দ্রুত ঘটনাস্থলে সড়কের বাকি গাছগুলো কাটা বন্ধ করে দেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা ধানুয়া কামালপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদকে দুপুর ১টায় ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনার সত্যতা পেলে সরকারি গাছগুলো উদ্ধার করেন।

তবে হারুনুর রশিদ জানান, ধানুয়া কামালপুর থেকে সীমান্ত সড়ক সম্প্রসারণ করতে গিয়ে জনস্বার্থে তিনি তার সড়কের পাশের কিছু জমি সওজকে দিয়েছেন এবং সেখানে তিনি গাছ লাগিয়েছিলেন তাই সড়কের সেই গাছগুলো কেটেছিলেন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই গাছগুলো কাটা হয়েছে বলে জানান অভিযুক্ত হারুনুর রশিদ।

লাউচাপড়া ডুমুরতলা বন বিভাগের বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম খান জানান, গাছগুলো শেরপুর সওজ এর, তারপরও আমরা বাধা দিয়েছি না কাটতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা এবিষয়ে বলেন, সরকারি সম্পত্তির গাছ কেটে নেওয়া হচ্ছে শুনে উপজেলা প্রশাসনের পক্ষে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানোর পর গাছগুলো হেফাজতে নেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে সড়কের কেটে নেওয়া গাছ উদ্ধার করল প্রশাসন

আপডেট সময় ০৮:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২