ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

টেকসই অভিবাসন, দক্ষতা উন্নয়ন, রেমিটেন্স প্রেরণ শীর্ষক সভা ও চেক বিতরণ

জামালপুরে নিরাপদ অভিবাসন শীর্ষক আলোচনা সভায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ এ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উদ্যোগে নিরাপদ ও টেকসই অভিবাসন, দক্ষতা উন্নয়ন, রেমিটেন্স প্রেরণ শীর্ষক সচেতনতামূলক সভা এবং প্রবাসীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ড. মুহাম্মদ আবুল হাসেম।

সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক, জামালপুর প্রেসক্লাবের প্রতিনিধি জাহাঙ্গীর সেলিম।

২৭ সেপ্টেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর কারিগরি ও প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী হারুন আল মামুন, জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ফজলুল হক, প্রবাসী কল্যাণ ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ইকরামুন নাহার।

সভায় টিসিসি ও টিটিসির শিক্ষার্থীবৃন্দ, বিদেশ গমনেচ্ছুক ব্যক্তিগণ অংশ নেন।

আলোচনা সভা শেষে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের ১২ জন মেধাবী সন্তানের মাঝে তিন লাখ ৩৬ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

বক্তারা বলেন, দক্ষ ও প্রশিক্ষিত কর্মী হিসেবে বিদেশে যেতে পারলে সাধারণ কর্মীদের চেয়ে অনেক বেশি লাভবান হওয়া যায়। জামালপুরে বর্তমানে ২টি টিটিসি ও ১টি সরকারি টিসিসির মাধ্যমে বিভিন্ন ট্রেডে কারিগরি শিক্ষা অর্জনের ব্যাপক সুযোগ রয়েছে। বেশি বেশি প্রচার কার্যক্রম পরিচালনা করা হলে যুবসমাজ সহজেই কারিগরি দক্ষতা অর্জন করে বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠাতে পারবে। কেউ বিদেশ যেতে চাইলে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সাথে যোগাযোগ করলে প্রতারণার হাত থেকে রক্ষা পাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

টেকসই অভিবাসন, দক্ষতা উন্নয়ন, রেমিটেন্স প্রেরণ শীর্ষক সভা ও চেক বিতরণ

আপডেট সময় ০৮:০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২