ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ২৪ সেপ্টেম্বর দুপুরে ওই অভিযান পরিচালিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে চিকিৎসক, নার্স, মিডওয়াইফার ও সকল কর্মকর্তা-কর্মচারী একযোগে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম ভবন, দ্বিতীয় ভবন ও কমপ্লেক্স চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

হাসপাতালের ভেতর ও বাইরের পরিবেশ সমুন্নত রাখতে ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়। হাসপাতালের রোগীরা পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানিয়েছেন। ভর্তিরত রোগী ও জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, অন্যান্য দিনের চেয়ে আজকের পরিবেশটি ছিল খুবই চমৎকার। তারা প্রতিনিয়ত এই অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক জানান, হাসপাতালের ভেতরে প্রতিদিনই পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি প্রতি শনিবার পুরো কম্পাউন্ডে এই অভিযান পরিচালিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ০৯:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২