ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে

বকশীগঞ্জে নামাজ পড়তে গিয়ে পানিতে ডুবে মারা গেলেন বৃদ্ধ!

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নামাজ পড়তে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে ডুবে মারা গেছেন বাহাজ উদ্দিন (৮৫) নামে এক ব্যক্তি।

২৪ সেপ্টেম্বর সকালে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাহাজ উদ্দিনের বাড়ি বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামে।

ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, ২৩ সেপ্টেম্বর রাতে বাড়ির পাশে একটি মসজিদে এশার নামাজ পড়তে যান বাহাজ উদ্দিন। পরে আর তিনি বাড়ি ফেরেন নি। রাতভর খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

সকালে স্থানীয় মুসল্লিরা আবদুল জলিলের পুকুরে বাহাজ উদ্দিনের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সম্ভবত পা পিছলে পুকুরে পড়ে গিয়েছিলেন তিনি এবং পুকুরটি গভীর হওয়ায় তিনি আত্মরক্ষা করতে পারেন নি।

বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, পরিবারের আপত্তি না থাকায় বাহাজ উদ্দিনের লাশ দাফনের জন্য বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বকশীগঞ্জে নামাজ পড়তে গিয়ে পানিতে ডুবে মারা গেলেন বৃদ্ধ!

আপডেট সময় ০৬:৫৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২