ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শেখ রাসেল জুনিয়র দাবা শুরু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে রাজধানীতে ২৩ সেপ্টেম্বর শুরু হয়েছে ‘শেখ রাসেল জুনিয়র দাবা প্রতিযোগিতা।’

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে রাজধানীর শহীদ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব কে এম শহিদুল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাংগঠনিক সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন।

দুই দিন ব্যাপী এ প্রতযোগিতায় মোট ৩৫০ জন খুঁদে দাবাড়ু অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্রের জন্মদিন ১৮ অক্টোবর দিনটিকে সরকার গত বছর ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করে।

দীর্ঘ দিন যাবত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পারিষদ ১৮ অক্টোবর দিবসটিকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালনের দাবী জানিয়ে আসছিল। যার প্রেক্ষিতে ২০২১ সালের ২৩ আগস্ট সরকারের আইসিটি বিভাগের প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরপর থেকেই যথাযোগ্য মর্যাদায় দেশে ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারী ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিকও রাজিৈনতক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র থাকাকালে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের বেশিরভাগ সদস্যসহ নৃশংসভাবে নিহত হন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

শেখ রাসেল জুনিয়র দাবা শুরু

আপডেট সময় ০৭:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২