ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : মোজাফফর হোসেন এমপি

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন এমপি। ছবি:বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন সিআইপি বলেছেন, শুধু সভা, সেমিনারের মধ্যেই সীমাবদ্ধ থাকলে মাদকমুক্ত হবে না, এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

জামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন অডিটরিয়ামে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন এমপি আরও বলেন, আমরা চাই একটি মাদকমুক্ত সমাজ। যারা মাদক বিক্রি করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। এ জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ। কর্মশালার সঞ্চালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন।

কর্মশালায় বীরমুক্তিযোদ্ধা, সুশীল নাগরিক, সাংবাদিক, পুলিশ প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, নারী প্রতিনিধি, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : মোজাফফর হোসেন এমপি

আপডেট সময় ০৮:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২