ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জন মারা গেছেন। আগের দিন একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এ সময়ে সংক্রমণ বেড়েছে ১ দশমিক ১৩ শতাংশ। ১৯ সেপ্টেম্বর করোনায় শনাক্তের হার ছিল ১১ দশমিক ৬০ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৭৩ শতাংশে।

২০ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, আজ ৪ হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৫ হাজার ১৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬০১ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৩২ হাজার ১৮৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৫ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৬ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৩৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৬২ জন। শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৩ ১১ দশমিক ৭২ শতাংশ।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু

আপডেট সময় ০৭:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২