ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ

বকশীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সারজিনা আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকার শমসের আলীর বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমার পাড় এলাকার শমসের আলীর মেয়ে সারজিনা আক্তার এবার সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সে সানরাইজ এডুকেয়ার একাডেমির শিক্ষার্থী ছিলেন। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কাউকে না জানিয়ে দরজা বন্ধ করে ঘরে ঢুকে সে। অনেকক্ষণ পরও সে বের হয়ে না আসলে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, মরদেহটি উদ্ধার করে ১৯ সেপ্টেম্বর সকালে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২