ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাবিনার হ্যাট্রিকে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ১৫ সেপ্টেম্বর আর্মড ফোর্সেস মাঠে অনুশীলনের সময়েই প্রথম মিনিটে গোল করার প্রত্যয় ব্যক্ত করেছিল বাংলাদেশ দলের কোচ ও খেলোয়াড়রা। ১৬ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের প্রথম সেমি-ফাইনালে প্রথম মিনিটে না পারলেও দ্বিতীয় মিনিটে ঠিকই গোল করেছে বাংলাদেশ। সাবিনার হ্যাটট্রিকে ম্যাচে ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচের ১৮, ৫৩ ও ৯০মিনিটে গোল করে টুর্নামেন্টে দ্বিতীয় হ্যাট্রিক পূর্ণ করেন সাবিনা।

ম্যাচের দ্বিতীয় মিনিটে মনিকার ক্রসের বল ডি বক্সে নিয়ে স্বপ্না বল পেলে ভুটানের গোল রক্ষক সঙ্গিতা মনগের এগিয়ে আসেন। তাকে ডজ দিয়ে এগিয়ে গিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে দেন স্বপ্না (১-০)।

১৮তম মিনিটে মারিয়া মান্ডার ট্রু পাস সাবিনা এগিয়ে গিয়ে গোল রক্ষককে কাটিয়ে মাটি কামড়ানো আড়াআড়ি শটে গোল করেন (২-০)। ৩০তম মিনিটে রিতুপর্নার ক্রসের বলে কৃষ্ণা দর্শনীয় হেডে গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লাল সবুজরা। ম্যাচের ৩৫তম মিনিটে ডি বক্সে ভুটানের গোল রক্ষক সঙ্গিতার হাত ফস্কে বল বেড়িয়ে গেলে সেটি নিয়ন্ত্রনে নিয়ে জালে জড়ান রিতুপর্না। ফলে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফেরার পরও গোলের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। ম্যাচের ৫৩ মিনিটে কৃষ্ণার ক্রসের বল সাবিনা ঠান্ডা মাথায় জালে জড়ালে ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩ মিনিট পর ডি বক্সের বাইরে থেকে সাবিনার ফ্রি কিকের ক্রস ভুটানের গোল রক্ষকের হাত থেকে ফস্কে গেলে মাসুরা টোকা দিয়ে বল জালে জড়ান (৬-০)। এরপর একাধিক আক্রমন পরিচালনা করলেও গোল করেত পারেনি বাংলাদেশ। এই সময় অবশ্য ভুটান কিছুুটা চড়াও হয়ে প্রতিআক্রমন শুরু করে। যদিও তাদের বেশীরভাগ আক্রমন একাই রুখে দিয়েছেন বাংলাদেশের গোল রক্ষক রূপনা চাকমা।

ম্যাচের ৪২ তম মিনিটে বদলী খেলোয়াড় তহুরা খাতুনের গোলে ৭-০ ব্যবধান রচনা করে বাংলাদেশ। ইনজুরি টাইমে (৯০+২) মধ্যমাঠ থেকে সাবিনা একাই বল পেয়ে ভুটানের গোল রক্ষককে পারস্ত করে লক্ষ্যভেদের মাধ্যমে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

সাবিনার হ্যাট্রিকে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ০৭:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২