ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ

দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুকে দায়িত্ব হস্তান্তর করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু ও কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহণ এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট সকালে পৌরসভার আয়োজনে পৌর হল রুমে দায়িত্ব হস্তান্তর করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা।

পরে পৌরসভা চত্বরে নবনির্বাচিত মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে স্বাগতিক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা।

স্থানীয় এমপির ব্যক্তিগত সহকারী বিকাশ কবীর ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, বাবু জিতেন্দ্র চন্দ্র, অধ্যাপক শাহজাহান আকন্দ, কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী জুয়েল, আব্দুর ছালাম খন্দকার (খোকা)সহ নব-নির্বাচিত কাউন্সিলররা।

অন্যান্যের মধ্যে ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে নব-নির্বাচিত মেয়রকে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে লাল-গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ

আপডেট সময় ০৭:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২