ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ঢাকায় পৌঁছেই মিরপুরের মাঠে শ্রীরাম

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য সদ্যই বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের শ্রীধারন শ্রীরাম। টাইগারদের দায়িত্ব নিতে আজই বাংলাদেশে এসেছেন তিনি।

ঢাকায় পা রেখেই সরাসরি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন শ্রীরাম। যেখানে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে দু’টি দলে বিভক্ত হয়ে ম্যাচ খেলায় ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা।

মাঠেই খেলোয়াড়দের সাথে পরিচয় হতে দেখা গেছে শ্রীরামকে। ঐ মুহূর্তে তার সাথে ছিলেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। তবে কোথাও দেখা যায়নি প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে।

টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানিয়েছেন, হোটেলে বিশ্রামে ছিলেন ডোমিঙ্গো। তবে এমন চিত্র ডোমিঙ্গোর অন্ধকার ভবিষ্যতের আভাস দিচ্ছে। কারণ গুঞ্জন উঠেছে, ডোমিঙ্গোকে আর দলের প্রধান কোচ হিসাবে রাখতে আগ্রহী নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যদি এখনও নিজের জায়গা ধরে রেখেছেন ডোমিঙ্গো। তবে শ্রীরাম যদি টি-টোয়েন্টি দলের দায়িত্ব পান, তবে দলে ডোমিঙ্গোর ভূমিকা কি হবে তা এখনও স্পষ্ট নয়। যদিও টেকনিক্যাল কনসালটেন্ট পদে আছেন শ্রীরাম, তারপরও বিসিবি স্পষ্ট করেছে যে, আগামী বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের দেখভাল করবেন তিনি। কারণ ক্রিকেটের সংক্ষিপ্ততম ভার্সনে সাফল্য পেতে মরিয়া বিসিবি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেই মিরপুরের মাঠে শ্রীরাম

আপডেট সময় ০৯:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২